ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ শ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ২৮ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ শ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার 
২ হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ৭০০ কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপি সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল। 

Advertisement

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬ শ কৃষককে উফলী রোপা আমন ধানের বীজ, ৭শ কৃষককে গ্রীষ্মকালীন সবজি, ২৯০ জন কৃষককে বৃক্ষের চারা, ৭০ জন কৃষককে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ, ৩৫ জন কৃষককে হাইব্রিড লেবুর চারা দেওয়া হয়।

তিনি আরো জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনার ফলে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলন বৃদ্ধি ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনে আরও উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!