[ দেশজুড়ে ]
মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শরীফুল আবেদীন কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।
.png)
অনুষ্ঠানে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!