সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় স্কুলছাত্র তীর্থ বিশ্বাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী বলেন, এ ঘটনায় ঘাতক পিকআপভ্যান আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।