ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ১ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর, নিখোঁজ ১
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মাছ ধরতে গিয়ে আরও একজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার দুপুরে তারা নিখোঁজ হন। পরে সন্ধ্যায় পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রউফ হাজিপাড়া গ্রামের জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেররশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৬)। তারা দুজনই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন সাকিরুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুর মহল্লার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে রিফাত ও রাসেল পানিতে তলিয়ে যান। পরে সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে মহানন্দা নদীতে মাছ ধরার সময় পানিতে পড়ে নিখোঁজ হন সাকিরুল ইসলাম। তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!