ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণঅধিকার নেতাসহ আটক ২

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮, ৩ জুলাই ২০২৬
রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণঅধিকার নেতাসহ আটক ২
সংগৃহীত ছবি

রাঙামাটি শহরের মারী স্টেডিয়াম এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ গণঅধিকার পরিষদের এক স্থানীয় নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত ১১টার দিকে জেলার কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—গণঅধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি জলমনি চাকমা (৪৯) এবং বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৮)।

Advertisement

কোতোয়ালি থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মারী স্টেডিয়াম এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সে সময় ওই এলাকায় ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে অবস্থান করছিলেন জলমনি ও নতুন বাবু। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালালে মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ... সুপার তারেক সেকেন্দার এবং কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে মাদক চালানের মূল উৎস সন্ধানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!