ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরকার বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৭, ৪ জুলাই ২০২৬
সরকার বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে: ত্রাণমন্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। এর ফলে গরিব মানুষও এখন অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা সেবা স্বল্পমূল্যে বা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে লালমনিরহাট ডায়াবেটিস হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আধুনিক ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

​ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে রোগীরা এখনও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন—এই বাস্তবতা বিবেচনা করেই সরকার চলতি বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।’ একই সঙ্গে সাধারণ মানুষ যাতে সহজে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন, সেজন্য বেসরকারি স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকেও সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Advertisement

​তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের সুসমন্বয়ের মাধ্যমে চিকিৎসা সেবাকে আরও বেশি জনগণমুখী করা হবে।

​ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ডা. এবিএম মোবাশ্বের আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!