ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩১, ৫ জুলাই ২০২৬
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির
পাবনা প্রেসক্লাবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় জেলায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দু’দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। 

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক খাইরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, রবিউল ইসলাম রবি, এবিএম ফজলুর রহমান, পাবনা কলেজের গভ:বডি সভাপতি জহুরুল ইসলাম বাবু, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানাসহ নবীন-প্রবীণ সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা। 

দু’দিনব্যাপী এই চক্ষু শিবিরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান, বিনামূল্যে চশমা বিতরণসহ বিভিন্ন চক্ষুসেবা প্রদান করা হয়। 

প্রধান অতিথি শিমুল বিশ্বাস এমপি বলেন, সরকারের একার পক্ষে সব কাজ করা কঠিন। সমাজের বিত্তবান ও বেসরকারী প্রতিষ্ঠানকে এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের স্বাস্থ্যসেবা  নিশ্চিত করতে এমন কার্যক্রম অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!