ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ৬ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, নিহত ৩
চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ার পাহাড়। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও জনসংহতি সমিতির (জেএসএস-মূল) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ির চেঙ্গি ইউনিয়নের মধু মঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ব্রাশ ফায়ার করলে জেএসএসের তিন কর্মী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরো দুই জনকে অস্ত্রধারীরা ধরে নিয়ে যায় বলে জানা গেছে। জেএসএসের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলমান রয়েছে।

Advertisement

কর্মী হত্যা, অভ্যন্তরীণ কোন্দল ও গোলাগুলির বিষয়টি অস্বীকার করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার জানান, জেএসএস এমন কোনো ঘটনা তি‌নি জানেন না। 

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ-জেএসএস দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। 

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!