ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ৬ জুলাই ২০২৬
কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকের আত্মহত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের হার সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে এক সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত তরুণের নাম রতন (১৯)। তিনি কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর (হোসেন আলী মিস্ত্রি) ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন। রতন বিবাহিত এবং তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর রতন বেশ হতাশ ছিলেন।  পরে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন।

Advertisement

নিহতের বাবা হোসেন আলী মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে ঘুমিয়ে পড়েছিল রতন। বেলা ১১টার দিকে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। তার দল হেরে যাওয়ায় পরাজয়ের গ্লানি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!