ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন নিহত

বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৫৭, ৯ জুলাই ২০২৬
বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের চার বছরের সন্তান এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী আছেন।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিজনগর ইনিয়নের মিশন পাড়ায় এ ঘটনা ঘটে। পরে ৪টার দিকে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। 

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন- মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং নিহত ইউনুসের ছেলে মো. সোলেমান(৪)। তারা আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়ার বাসিন্দা।

Advertisement

আরেক পরিবারের দুইজন হলেন- মো. আলী হায়দারের ছেলে মো. জুয়েল (৩৪) এবং তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)। তাদের বাড়ি চট্টগ্রামের হালিশহরের রামপুরায়। তারা আজিজনগরের মিশন পাড়ায় ভাড়াটিয়া হিসেবে ছিলেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম বলেন, ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাদরেকে উদ্ধার করি।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বলেন, পাহাড় ধসে এক পরিবারের তিনজন ও আরেক পরিবারের দুইজন নিহত হন।  মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ধসে ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা প্রতিনিয়ত পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে মাইকিং করছি।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!