বৃহস্প্রতিবার রাত ১১টার দিকে শহরের হোটেল এশিয়ার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম সাইজ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের একটি কক্ষে আনোয়ার হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে ভৈরব থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।
.png)
ভৈরব থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে তার কক্ষে একটি চিরকুট লেখা ছিল। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।