ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হযরত শাহজালাল মাজারের দানবাক্সে ১৯ দিনে পাওয়া গেল যত টাকা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১১ জুলাই ২০২৬
হযরত শাহজালাল মাজারের দানবাক্সে ১৯ দিনে পাওয়া গেল যত টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে দ্বিতীয় দফায় খোলা হয়েছে হযরত শাহজালাল (র.) এর মাজারের দানবাক্স। শনিবার (১১ জুলাই) ১২টা থেকে দানবাক্সে খোলে  টি বস্তায় টাকাগুলো ভরা হয়। পরে সবার উপস্থিতিতে শুরু হয় গণনা। দিনব্যাপী প্রকাশ্যে গণনা শেষে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, ‘কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদরাসা শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় অর্থ গণনা করা হয়েছে। প্রাপ্ত অর্থ নির্ধারিত সোনালী ব্যাংক হিসাবে জমা রাখা হবে।’

মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ গণনা অনুষ্ঠিত হয়। মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হলো।

Advertisement

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদরাসার শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দানবাক্সের অর্থ গণনা করা হয়েছে। প্রাপ্ত অর্থ নির্ধারিত সোনালী ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
 
এর আগে, গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও দানের ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়। ওই দিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরে সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়।

মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত জুন মাসে নতুন চারটি দানবাক্স স্থাপন এবং পুরনো তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়। পরবর্তীতে আর্থিক কার্যক্রম আরো স্বচ্ছ করতে ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ করবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!