ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযান, মাদক উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১২ জুলাই ২০২৬
দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযান, মাদক উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি।

রোববার (১২ জুলাই) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের খানপুর ও আমতলী বিওপির সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মূল্য ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।

Advertisement

ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!