[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
সাতক্ষীরার তালা উপজেলায় পানিতে ডুবে রুমান খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। রুমানা খাতুন ওই গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯ টার দিকে শিশু রুমানা মায়ের সঙ্গে ছাগল নিয়ে মাঠে যায়। এক পর্যায়ে মা রেশমা বেগম তাদের বাড়ির পাশে কালভার্টের ওপর মেয়েকে রেখে তিনি ছাগল বাঁধতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির লোকজন ওই কালভার্টের নিচ থেকে মেয়ের ভাসমান মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!