ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্যালেন্টপুলে বৃত্তি পেল টাঙ্গাইলের যমজ তিন ভাই-বোন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ১৫ জুলাই ২০২৬
ট্যালেন্টপুলে বৃত্তি পেল টাঙ্গাইলের যমজ তিন ভাই-বোন
ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তিন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যমজ তিন ভাই-বোন। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তারা তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। একসঙ্গে দুই ভাই ও এক বোনের এই কৃতিত্বে আনন্দে ভাসছে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।

ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তিন শিক্ষার্থী হলো ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) এবং আরাফাত আল মামুন (১২)। তারা সখীপুর পৌরসভার উত্তরা মোড় এলাকার বাসিন্দা মো. শামীম ও আর্জিনা আক্তার দম্পতির সন্তান।

তাদের মা আর্জিনা আক্তার উপজেলার ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তারা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

Advertisement

সন্তানদের এই সাফল্যে উচ্ছ্বসিত মা আর্জিনা আক্তার বলেন, ‘এই অর্জনের পেছনে স্কুলের শিক্ষকদের অবদান অনেক। আমার স্বামী বিদেশে থাকলেও নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ দেন। আমার ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করুক—সবার কাছে সেই দোয়া চাই।’

বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘যমজ তিন ভাই-বোনই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!