ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ১৮ জুলাই ২০২৬
দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় তছলিম উদ্দীন (১২) নামে এক মাদরাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি-বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙ্গের কাঁদো নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত তছলিম উপজেলার বেলতলী বাজারের মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে ও আব্দুলপুর বানিযুগী মাদরাসার হেফজ শাখার ছাত্র। 

Advertisement

জানা গেছে, বাড়ির পার্শ্ববর্তী সূখীপীর বাজারে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে চট্রগ্রাম থেকে বিন্যাকুড়ি বাজারের দিকে যাওয়া সিমেন্ট ভর্তি একটি ট্রাকের হর্ন শুনে রাস্তার পাশে দাঁড়ায়। ট্রাকের চালক ডান দিকে বাঁশের কারণে বামে ট্রাক চাপিয়ে দিয়ে ওই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন-নবী বলেন, ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক আছে। মরদেহ সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!