শনিবার সকালে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
.png)
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু দেশের সীমান্ত পাহারাই নয়, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করাসহ তাদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজিবি জানায়, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।