ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দিনাজপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ১

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ১৯ জুলাই ২০২৬
দিনাজপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে নবিরুল ইসলাম (৪০) নামে এক চালককে ছুরিকাঘাত করে যাত্রী বেশে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আকাশ আহম্মেদ (২২) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে। 

রোববার দুপুরে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে জেলার ঘোড়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে আকাশ আহম্মেদেকে গ্রেফতার করে পুলিশ। 

শনিবার দিবাগত রাত ১০টার দিকে পুলবাড়ী উপজেলার উত্তর লপিুর কুশাখালি রেলগেটের কাছে ইজিবাইক চালক নবিরুলকে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। 

নিহত নবিরুল বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দীনের ছেলে ও গ্রেফতারকৃত আকাশ ফুলবাড়ী উপজেলার চকসাহাবাজপুর গ্রামের শাহজাহান আলীর সৎ ছেলে। 

জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে শাহাবাজপুর যাওয়ার উদ্দ্যেশ্যে ফুলবাড়ী ঢাকা মোড় থেকে নবিরুল ইসলাম এর আটোরিক্সায় চড়েন তিন ব্যাক্তী। এরপর অটোরিকশাটি উত্তর লক্ষিপুর কুর্শাখালি রেলগেটে পৌছালে দুর্বৃত্তরা চালক নবিরুলের কাছ থেকে আটোরিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বাধা প্রদান করলে চালক নবিরুলকে ছুরিকাঘাত করে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা নবিরুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্যদিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করলেও বাকি দুইজন পালিয়ে যায়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় রাতেই আটোরিকশাসহ একজনকে আটক করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদেরও আটকের তৎপরতা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!