জানা গেছে, গত ২২ জুন সকাল পৌনে ৮টার দিকে রামগড়-বারৈয়ারহাট রাস্তার ওপর থেকে অপহৃত হন ভিকটিম (১৩)। দিনশেষে অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে রামগড় থানায় নিখোঁজ ডায়েরি করেন মা। অপহৃত ভিকটিম রামগড় গনিয়াতুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার ছাত্রী ওই দিন মাদরাসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আসে।
মামলার এজহার সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৭ দিন পর রোববার (১৯ জুলাই) রামগড়ের সোনাইপুল বাজার থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। মেয়েকে উদ্ধারের সংবাদ পেয়ে থানায় এসে মেয়ের সঙ্গে কথাবার্তা বলে জানিতে পারে ভিকটিমের আপন ভগ্নিপতি সাকিবুল ইসলাম রাজু প্রেমের ফাঁদে ফেলে ওইদিন মাদরাসার সামনে থেকে কৌশলে অপহরণ করে ঢাকা উত্তরায় নিয়া যায়। সেখানে অজ্ঞাত একটি ভাড়া বাসায় ভিকটিমকে আটক রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
.png)
আটক সাকিবুল ইসলাম রাজু রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়ার বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে ও অপহৃত ধর্ষিতার আপন বড় বোনের স্বামী।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, ঘটনার পর থেকে আসামি মোবাইলসহ ইন্টারনেট ভিক্তিক সব ডিভাইস বন্ধ রাখে। দীর্ঘ চেষ্টার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃতকে উদ্ধার করা হয়। অপহৃতের মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের দায়ে মামলা করে। পরে আসামিকে রামগড় এলাকা থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।