সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আটাবহ এলাকার একটি মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আটাবহ এলাকার পারভেজের মৎস্য খামারে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের চেক টি-শার্ট। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।