ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ২৪ ঘণ্টায় গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ২১ জুলাই ২০২৬
গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ২৪ ঘণ্টায় গ্রেফতার
গাজীপুর মহানগর (জিএমপি) কোর্ট পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। : ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর (জিএমপি) কোর্ট পুলিশের গারদখানা থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া ৩২টি মামলার আসামি মো. সম্রাট মন্ডলকে (২৮)  ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ (গাজীপুর) ও র‍্যাব-১৪ (ময়মনসিংহ)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

Advertisement

ঘটনাসূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুলাই) দুপুরে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় আদালত পুলিশের গারদখানার পাশে অন্য আসামিদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার সময় অত্যন্ত কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সম্রাট। এ ঘটনার পর গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। এর আগে, গত ১৯ জুলাই রাতে গাছা এলাকার একটি ভাড়া বাসা থেকে সহযোগীসহ পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত আসামি সম্রাট মন্ডলকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!