ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২১ জুলাই ২০২৬
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলা ভালতা গুচ্ছগ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬) ও ফারুক মণ্ডলের সন্তান ফাইম (৮) ও সুরাইয়া (৫)।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। দুপুর ১টার দিকে মোছা. সালমা খাতুন পুকুরে মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার করে। পরে পাড়া-প্রতিবেশীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুলকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। মিন্টু প্রামাণিক নামে ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করে। সুরাইয়াকে না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!