ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ তলা ভবনের লিফটে আটকে থাকা মা-মেয়েকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ২২ জুলাই ২০২৬
১০ তলা ভবনের লিফটে আটকে থাকা মা-মেয়েকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস
লিফটের দরজা হাইড্রোলিক মেশিন দিয়ে কেটে ভেতরে থাকা মা ও মেয়েকে উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের নব নির্মিত ১০ তলা ভবনের লিফটে আটকে থাকা লামিয়া আক্তার নামে এক শিক্ষার্থী ও তার শিশু সন্তানকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়া আক্তার ওই কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।  তিনি ও তার দুই বছরের শিশু মারিয়া লিফটে আটকা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আধা ঘণ্টার চেষ্টায় লিফটের দরজা কেটে ওই শিক্ষার্থী ও তার শিশু কন্যাকে উদ্ধার করে। 

ভুক্তভোগী শিক্ষার্থী লামিয়া জানান, তিনি কলেজের একাডেমিক ভবনের ৯ তলা থেকে তার শিশু সন্তানকে নিয়ে লিফটে ওঠেন। লিফটের দরজা বন্ধ হবার পর লিফটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এতে তার শিশু সন্তানকে নিয়ে তিনি লিফটে আটকা পড়েন।

Advertisement

লিফটের দরজা হাইড্রোলিক মেশিন দিয়ে কেটে ভেতরে থাকা মা ও মেয়েকে উদ্ধার।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কলেজের একাডেমিক ভবনের নবম তলায় আটকে থাকা লিফটের দরজা হাইড্রোলিক মেশিন দিয়ে কেটে ভেতরে থাকা মা ও মেয়েকে উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে লিফট বন্ধ হয়ে গিয়েছিল এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট আকস্মিক বন্ধ হয়ে গেলে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে লিফটের দরজা কেটে মা ও মেয়েকে উদ্ধার করে। তারা দুইজনই সুস্থ আছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!