ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহের মহেশপুরে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ২৬ জুলাই ২০২৬
ঝিনাইদহের মহেশপুরে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের একটি খাল থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে ভবনগর গ্রামের ভাওনের খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার ব্রিজের নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!