রোববার বেলা ১১টার দিকে উপজেলার শামুরবাড়ি সংলগ্ন পদ্মা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ববিতা আক্তার বাড়ির কাছে পদ্মা নদীতে কাপড় ধুতে যায়। কাপড় ধোয়া শেষে পানিতে নেমে গোসল করার সময় পদ্মার প্রবল স্রোতে ভেসে যান তিনি। পরে পরিবারের লোকজন ববিতাকে ঘাটে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। এরপর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে৷ লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ববিতাকে মৃত ঘোষণা করেন।
.png)
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, দুপুরে সোয়া ১টার দিকে ববিতা আক্তারকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ না থাকায়, অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে অভিযোগ পেলে তদন্ত ও সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান,ববিতা শামুরবড়ি গ্রামের কৃষক শরীফ শিকদারের স্ত্রী। তার ১১ বছরের এক ছেলে ও ৫ বছরের এক কন্যা সন্তান রয়েছে।