রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান এনসিপির নেতারা।
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের সাবেক কিছু কেন্দ্রীয় নেতাও উসকানি দিচ্ছেন। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আগেও জানিয়েছিলাম, আবারও আনুষ্ঠানিকভাবে জানাব। এসব তথ্য কতটুকু সঠিক, তা যাচাই করার দায়িত্ব প্রশাসন ও গোয়েন্দা সংস্থার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’
.png)
আহনাফ সাঈদ খান বলেন, ‘কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, কেউ যদি দমন-পীড়নের চেষ্টা করে, আমরা তার সমুচিত জবাব দেব।’
তিনি আরও বলেন, কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয়ভাবেও সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।