ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেতুর নিচ থেকে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ২৭ জুলাই ২০২৬
সেতুর নিচ থেকে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদরের ধলিয়া খালের সেতুর নিচ থেকে মাটি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া। 

মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধলিয়া খালে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। তদন্তে দেখা যায়, সেতুর পাশের বাসিন্দা হামিদ নিজের বাড়ির কাজে ব্যবহারের জন্য সেতুর নিচের সরকারি অংশ থেকে মাটি উত্তোলন করেছেন। পরে তাকে একই দিন সকাল ১১টার মধ্যে উত্তোলিত মাটি পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী তিনি শ্রমিক নিয়োজিত করে উত্তোলিত মাটি সেতুর নিচে আগের স্থানে ফিরিয়ে দেন।

এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া বলেন, পরিবেশ ধ্বংস করে পাহাড় বা মাটি কাটার এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!