ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মন্ত্রীর পরিদর্শনের পরই বরখাস্ত মোড়েলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪২, ২৮ জুলাই ২০২৬
মন্ত্রীর পরিদর্শনের পরই বরখাস্ত মোড়েলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা
ছবি সংগ্রহীত

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার সুনির্দিষ্ট অভিযোগে স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই শাস্তি দেওয়া হয়।

এর আগে গত ২৫ জুলাই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটি আকস্মিক পরিদর্শন করে বিভিন্ন অসঙ্গতি দেখতে পান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় এই বরখাস্তের আদেশ আসে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!