যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার বারাকপাড়ার এই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তিনি শেরপুর জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১-এর সভাপতি এবং বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তিনি জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, শেরপুর ও নিজ গ্রাম মাদারেরচরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
.png)