ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনা, ৯০০ কৃষকের মুখে হাসি

খাগড়াছড়ি, প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ৩০ জুলাই ২০২৬
মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনা, ৯০০ কৃষকের মুখে হাসি
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

Advertisement

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারের কর্মসূচির আওতায় উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সাত ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজের পাশাপাশি ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি করে আমন ধানের বীজ বিতরণ করা হয়। সব মিলিয়ে উপজেলার প্রায় ৯০০ জন কৃষক এই প্রণোদনার সুফল পেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, "সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে জমির সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে হবে।"

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!