ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু সন্তানকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ১ আগস্ট ২০২৬
শিশু সন্তানকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ছবি: ডেইলি বাংলাদেশ

চার বছরের অবুঝ শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

​উদ্ধারকারীদের সূত্রে  জানা যায়, ট্রেন আসার মুহূর্তে ওই নারী আকস্মিকভাবে লাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তবে তার সঙ্গে থাকা আনুমানিক চার বছর বয়সী শিশুটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। ​

Advertisement

ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও রেলওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​প্রাথমিকভাবে নিহত নারীর নাম নিলুফা (২৫) বলে জানা গেছে। 

পুলিশ নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলেও এখন পর্যন্ত তার স্থায়ী ঠিকানা বা পরিচয়ের বিস্তারিত জানা যায়নি।

​এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, অক্ষত শিশুটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
 

 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!