ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্য প্রাণীর আক্রমণে মরল পোল্ট্রি ফার্মের এক হাজার মুরগি 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ১ আগস্ট ২০২৬
বন্য প্রাণীর আক্রমণে মরল পোল্ট্রি ফার্মের এক হাজার মুরগি 
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় রাতের আধাঁরে অজানা বন্য প্রাণীর আক্রমণে একটি পোল্ট্রি খামারের প্রায় এক হাজার মুরগি মারা গেছে। এ ঘটনায় খামার মালিকের আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনে সংলগ্ন হাসান পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। 

খামারের মালিক মো. হাসান জানান, তার খামারে বর্তমানে ১৮ থেকে ২০ হাজার বিভিন্ন জাতের মুরগি রয়েছে। শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় অজানা বন্য প্রাণী খামারের ভেতরে প্রবেশ করে মুরগির ওপর আক্রমণ চালায়। সকালে খামারে গিয়ে তিনি শত শত মৃত মুরগি দেখতে পান। পরে গণনা করে দেখা যায়, প্রায় এক হাজার মুরগি মারা গেছে।

Advertisement

তিনি আরও জানান, এ ঘটনায় তার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এতে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।

স্থানীয়রা জানান, এলাকায় মাঝে মধ্যেই বন্য প্রাণীর বিচরণ দেখা যায়। খামার ও গবাদিপশু রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!