সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার বিরল ইউনিয়নের ঝাড়পুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল ওই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।
.png)
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে গভীর নলকূপ থেকে জমিতে পানি দেয়ার কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের মরদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে।