ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ৭ আগস্ট ২০২৬
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম (৫০) ও সাফি মিয়াসহ কয়েকজন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জাহাঙ্গীর শেখের তিন বছর বয়সী কন্যা জাইফা ইসলাম ও নগরের সোবহানিঘাটের সপ্তম রায় প্রীতম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে আরও একজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৯ জনে।

Advertisement

দুর্ঘটনায় আহত অন্যান্যদের ওসমানী মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা জানান, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!