ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেরিতে উঠতে গিয়ে কঁচা নদীতে গরুবোঝাই পিকআপ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ৭ আগস্ট ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে কঁচা নদীতে গরুবোঝাই পিকআপ
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের চরখালী-টগড়া ফেরিঘাটের টগড়া প্রান্তে ফেরিতে ওঠার সময় কঁচা নদীতে পড়ে গেছে গরুবোঝাই একটি পিকআপ। এতে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু মারা গেছে। দুর্ঘটনায় গরুর মালিক ও পিকআপচালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা থেকে গরু নিয়ে বরগুনার উদ্দেশ্যে যাওয়ার পথে পিকআপটি দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পিকআপের সামনের অংশ ফেরিতে উঠলেও পেছনের অংশ তখনও ঘাটের দিকে ছিল। এ সময় ফেরিটি ঘাট থেকে ছেড়ে দিতে শুরু করলে পিকআপের পেছনের একটি চাকা ফেরির বাইরে চলে যায়। এতে ভারসাম্য হারিয়ে পিকআপটি কঁচা নদীতে পড়ে যায়।

Advertisement

পিকআপচালক মোহাম্মদ রুবেল অভিযোগ করেন, ফেরিতে দায়িত্বে থাকা এক কর্মচারীর ইশারায় তিনি গাড়িটি ফেরিতে তুলছিলেন। কিন্তু পিকআপটি পুরোপুরি ফেরিতে ওঠার আগেই ফেরি চালু করে দেওয়া হয়। এতে পেছনের চাকা ফেরির বাইরে পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে পিকআপটি নদীতে তলিয়ে যায়।

তিনি আরও জানান, পিকআপে থাকা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পানিতে ডুবে গরুটি মারা যায়।

দুর্ঘটনার সময় গরুর মালিক মোহাম্মদ রুবেল ও পিকআপচালক নদীতে পড়ে গুরুতর আহত হন। পরে তারা সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হন।

খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।

এদিকে, দুর্ঘটনার জন্য ফেরি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে ফেরি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!