ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ৯ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সভায় জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক সুরক্ষা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে তরুণ সমাজকে অপরাধমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরো বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধ রোধে বিশেষ মনিটরিং এবং বিভিন্ন এলাকায় উসকানিমূলক মব কালচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

এছাড়া, জেলার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ, মডেল মসজিদ নির্মাণকাজ তরান্বিত করা এবং স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষার চর্চা বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেমের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। 
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!