ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৯, ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে। 

সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিল তারা। রোববার (৯ আগস্ট) কারখানায় আগুন লেগে ওই সাতজনের মৃত্যু হয়। তবে এ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!