[ দেশজুড়ে ]
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নাটোরের ২ প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত
সৌদি আরবে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুই প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র ও নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা হলেন উপজেলার খাজুরা ইউনিয়ন ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির (৩০) ও দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা যায়, সৌদি আরবে তাদের কর্মস্থল ছোফা তৈরীর কারখানায় হঠাত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করেন। সংবাদটি দেশে পৌঁছানোর পর নিহতদের নিজ গ্রাম নলডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট দুইজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। তবে প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!