স্থানীয় লোকজন জানান, সকালে মসজিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কখন ও কীভাবে ওই ব্যক্তি সেখানে এসেছেন, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কেউ কোনো ধারণা দিতে পারেননি। এ সময় পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে কাপড়চোপড় পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)