ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে বাস-অটোরিকশার সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ১৫ আগস্ট ২০২৬
নান্দাইলে বাস-অটোরিকশার সংঘর্ষ, হতাহতের আশঙ্কা
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) উপজেলার বালিপাড়া–কানুরামপুর সড়কের চরশ্রীরামপুর মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, সড়কের কানুরামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর উদ্যোগ নেয়। আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

নান্দাইল মডেল থানার এস আই সায়লা জানান, বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন বলে শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ও দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনাস্থলে ওসি যাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!