এর আগে, বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে ডুবে নিখোজ হয় লিমন।নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়ার লিটন ইলামের ছেলে। লিমন তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এই ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য নিহতের চার সহপাঠীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
.png)
দিনাজপুর কোতয়ালী থানার এসআই সাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করার জন্য কয়েকজন শিক্ষার্থী নামে। গোসলের এক পর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়। খোঁজ পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার উলিপুর গ্রাম নদীতে তার মরদেহ ভেসে উঠে। পরে কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই সাহাদত হোসেন জানান, নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।