ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ, আতঙ্কে পরিবার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২৪ আগস্ট ২০২৬
কুমিল্লায় প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ, আতঙ্কে পরিবার
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে প্রবাসী হারুনের বসতবাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী হক সাহেব ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসায় দলিলপত্র যাচাই-বাছাই এবং সরকারি আমিনের মাধ্যমে পরিমাপ শেষে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছিল। বিচার-শালিস ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও, সমাধান পৌঁছানোর আগেই হক সাহেব, সুমন, শাহজালাল ও আলমগীর হোসেনসহ একদল ব্যক্তি প্রবাসী হারুনের বাড়িতে হঠাৎ হামলা চালায়। এ সময় বাধা দিতে গিয়ে কয়েকজন নারী আহত হন।

Advertisement

এ হামলার ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে প্রবাসী পরিবারটি। নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং ঘটনার সুষ্ঠু বিচারে মেঘনা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছেন তারা।   এবং তারা আইনি পদক্ষেপ নিবেন বলে জানান ভুক্তভোগী পরিবার।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!