ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপ্তাইয়ে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ২৫ আগস্ট ২০২৬
কাপ্তাইয়ে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ
সংগৃহীত ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের কর্মসংস্থান ও দায়িত্ব পালনে গতি ফেরাতে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সরঞ্জাম সুবিধাভোগীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, "গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্যই সরকার এসব বাইসাইকেল ও বিভিন্ন পোশাক সামগ্রী প্রদান করছে। জনকল্যাণমূলক কাজে এসব সরঞ্জাম যেন সঠিক ও কার্যকরভাবে ব্যবহৃত হয়, সেদিকে সকল গ্রাম পুলিশকে খেয়াল রাখতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

নতুন বাইসাইকেল ও সরঞ্জাম পেয়ে সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কাপ্তাইয়ের গ্রাম পুলিশ সদস্যরা। একই সঙ্গে মাঠপর্যায়ে কাজের আগ্রহ ধরে রাখতে ও জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত বেতন-ভাতা বাড়ানোরও জোর দাবি জানান তারা।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!