ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় বাসচাপায় নিহত ৫৩ বছরের আনন্দ দাস

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ২৫ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় বাসচাপায় নিহত ৫৩ বছরের আনন্দ দাস
সংগৃহীত ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ঢাকা-সাতক্ষীরা মহাসড়কে বাস চাপায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজ সংলগ্ন এলাকায় মর্নিং ওয়াক করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্যমতে, সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে প্রাতঃভ্রমণে বের হন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে জোরেশোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি মহাসড়ক থেকে প্রায় ২০ হাত দূরে পাশের একটি জলাশয়ে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ধাক্কা দেওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে আটকে যায়।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে কাত হয়ে থাকলেও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ বর্তমানে তার নিজ বাড়িতে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনা হওয়ায় বিষয়টি আইনগতভাবে হাইওয়ে পুলিশ তদারকি করছে। দুর্ঘটনার জন্য দায়ী সোহাগ পরিবহনের বাসটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইতোমধ্যেই বিষয়টি খর্নিয়া হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!