মঙ্গলবার( ২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো উপজেলার একই গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারহান ইসলাম ও বাবলু হোসেনের ছেলে লাম হোসেন।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে নন্দকুজা নদীতে গোসল করতে নামে ফরহান ও লাম। এ সময় নদীর পানির স্রোতে দুজনেই তলিয়ে যায়। স্থানীয় অর্জুন হালদার নামে এক ব্যক্তি দেখতে পেয়ে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পানির নিচ থেকে একে একে দুজনকে উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় দুইজন দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।