[ দেশজুড়ে ]
মাছে রঙ মেশানোর অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর কেমিক্যাল বা কৃত্রিম রঙ মেশানোর অপরাধে তিন মৎস্য ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ২৫ আগস্ট) ১১টার দিকে ভাণ্ডারিয়া পৌর শহর ও স্থানীয় বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এ জরিমানা করা হয়। অভিযানের বিচারকার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ অভিযানে মো. মিলন হাওলাদারকে ১ হাজার টাকা, মো. মনসুর মোল্লাকে ১ হাজার টাকা এবং জহিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, অসাধু উপায়ে মাছে কৃত্রিম রঙ মিশিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!