ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৌলতদিয়ায় বর্ণাঢ্য জশনে জুলুস

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ২৬ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৌলতদিয়ায় বর্ণাঢ্য জশনে জুলুস
ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের আয়োজনে এ ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়।

সাজ্জাদানশীন হুজুরপাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরী (মাঃ জিঃ আঃ)-এর পরিচালনায় সকাল ৯টা ১১ মিনিটে খানকা শরীফের মাঠ প্রাঙ্গণ থেকে জুলুসটি শুরু হয়। পরে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত যায় শোভাযাত্রাটি। সেখান থেকে সড়ক প্রদক্ষিণ করে আবার খানকা শরীফে ফিরে এসে জুলুসের সমাপ্তি হয়।

Advertisement

জশনে জুলুসে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সবুজ-লাল ব্যানার, পতাকা ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের সভাপতি মো. মুক্তার বেপারী বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও তাৎপর্যের দিন। প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় এ দিনটি পালন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজ ও দেশকে শান্তি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার ভিত্তিতে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সবাই মহানবী (সা.)-এর দেখানো পথে চললে সমাজ থেকে অশান্তি, হিংসা-বিদ্বেষ ও অরাজকতা দূর করা সম্ভব।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৌলতদিয়া এলাকায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। খানকা শরীফ প্রাঙ্গণে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণেরও আয়োজন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!