পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুরে শিশুদের নিয়ে হামদ-না’ত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে তিনটি পৃথক গ্রুপে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
.png)
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।
এ সময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, তেরা বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ আহসানুল্লাহ, এসআর জামে মসজিদের ইমাম মো. মুতাসিম বিল্লাহ, দারুল নাঈম জামে মসজিদের ইমাম মো. জহুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।