ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার গোপন বক্সে ৪৮০ বোতল ফেনসিডিল, আটক ১

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ২৬ আগস্ট ২০২৬
অটোরিকশার গোপন বক্সে ৪৮০ বোতল ফেনসিডিল, আটক ১
ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশার বিশেষভাবে তৈরি গোপন বক্সে করে পাচারের সময় ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে দুর্গাপুর-ময়মনসিংহ সড়কের শিমুলতুলি এলাকায় অভিযান চালিয়ে হৃদয় মিয়া (২২) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি দুর্গাপুর পৌর শহরের মার্কাজ এলাকার আবুল মিয়ার ছেলে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, একটি চেকপোস্টে দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে শিমুলতুলি এলাকায় একটি অটোরিকশাকে সন্দেহ হয় পুলিশের। পরে অটোরিকশাটিকে ধাওয়া করলে চালক সেটি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।

পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি একটি গোপন বক্সের ভেতর থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আটক ব্যক্তি দুর্গাপুরের মার্কাজ মসজিদ এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেনসিডিলের চালানটি কোনো ‘সেকেন্ড পার্টির’ কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এর সঙ্গে আরও কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!