ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭, ২৭ আগস্ট ২০২৬
কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের কারণে গুদামে ঝুটসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

Advertisement

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!